শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
২১৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

---মাগুরা প্রতিনিধি : আগামী  ১৯ জুলাই শনিবার  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার ঐতিহাসিক  সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে  মঙ্গলবার বেলা ১২ টায় জেলা জামায়াতের দরিমাগুরাস্থ নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা  অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা  জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের বলেন, ‘সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”

সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অধ্যাপক বাকের। তিনি বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)