মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস
পাইকগাছায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস
পাইকগাছায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। পাইকগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নার্সারিতে উৎপাদনকৃত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যাগে গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের চার নার্সারিতে উৎপাদিত সাড়ে দশ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, কমলেশ কুমার প্রমুখ।
রজনীগন্ধা নার্সারিতে ২হাজার ৫শত,সবুর নার্সারিতে ৪ হাজার,আল-আমিন নার্সারিতে ৩ হাজার ও ঝর্ণা নার্সারিতে ১ হাজারসহ মোট সাড়ে ১০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়।
গত ১৫ মে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।






শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে 