বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামী সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত ‘সুপারফুড’ কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মো. তামজিদ হোসেন।
উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা কৃষক মো. তামজিদ হোসেন জানান,আধুনিক কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ইন্টারনেটে ভিয়েতনামী সরিষার গুনাগুন সম্পর্কে জানতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমেই বীজ সংগ্রহ করেন। কৃষি অফিসের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় তিনি ১৫ শতক জমিতে এই সরিষার আবাদ করেন।
তামজিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন,
”ভিয়েতনামী সরিষার ফলন সাধারণ জাতের তুলনায় বেশ ভালো। মাত্র ১৫ শতক জমি থেকে আমি ৫ মণ সরিষা পাব বলে আশা করছি।
সরিষার পাশাপাশি তামজিদ তার প্রায়-১৩ শতক জমিতে চাষ করেছেন বিদেশি উচ্চমূল্যের ফসল ‘কিনোয়া’ যাকে বিশ্বজুড়ে ‘সুপারফুড’ হিসেবে গণ্য করা হয়। স্বল্প খরচে এবং কম পরিশ্রমে এই ফসলের চমৎকার বৃদ্ধি দেখে তিনি উচ্ছ্বসিত।
নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. এমলাচুর জামান জানান, তামজিদ হোসেন একজন উদ্যমী কৃষক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে কৃষি বিভাগ শুরু থেকেই পাশে রয়েছে। তিনি বলেন, “তামজিদ হোসেনকে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি। রবি মৌসুমের এই ফসলগুলো চাষ করে তিনি লাভবান।
বিশেষ করে কিনোয়া মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। তার সাফল্য দেখে অন্য কৃষকরাও এখন এই চাষে আগ্রহী হচ্ছেন।
ভিয়েতনামী সরিষা সাধারণ সরিষার চেয়ে ফলন বেশি এবং জীবনকাল সাশ্রয়ী। কিনোয়া: এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং এমিনো অ্যাসিড থাকায় এর বাজারমূল্য অনেক বেশি।
মহম্মদপুরের মাটিতে এই নতুন জাতের ফসলের সফল আবাদ আগামীতে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ 