শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

SW News24
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » বসতভিটা ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের গৃহবধূর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিবিধ » বসতভিটা ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের গৃহবধূর সংবাদ সম্মেলন
৩১০ বার পঠিত
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসতভিটা ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের গৃহবধূর সংবাদ সম্মেলন

---

পাইকগাছায় নির্মল সরকারের বসতবাড়ী ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের পর জায়গা জমি ছেড়ে দিয়ে ভারতে চলে না গেলে জীবননাশের হুমকি দিচ্ছে মসিয়ার রহমান মিলন গং। অব্যাহতভাবে হুমকি দেওয়ায় মিলনের বিরুদ্ধে নির্মল সরকারের স্ত্রী বিজলী সরকার সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলন বিজলী সরকার বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর বিকাল আনুমানিক ৪ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মসিয়ার রহমান মিলন ও মটবাটি গ্রামের হাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ১০০/১৫০ লোক আমাদের বসত বাড়িতে হামলা চালায়। এসময়ে তারা আমার স্বামী নির্মল সরকার ও দেবর বিবেক দাশকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হাকডাক দিতে থাকে। এরপর তাহারা আমার বসত ঘরে প্রবেশ করে, আসবাবপত্র ভাংচুর করে-ঘরের আলমারি, বাক্স ভেঙে জমির কাগজ পত্র চেকবই, সার্টিফিকেট, নগত টাকা, স্বর্ন-অলংকার লুটপাট করে নেয় এবং চলে যাওয়ার সময় আমাদের বসত ঘর ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। আর হুমকি দিয়ে বলে শালা দুটোকে আজকে পেলে খুন করে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতাম।

সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা প্রায় ৫০/৬০ বছর ধরে গোপালপুর মৌজার এসএ খতিয়ান ৪১৩ এর ৭ দাগে ৪৮.৫০ একর জমি আমার স্বামী ও দেবরসহ পরিবার পরিজন মিলে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। একই গ্রামের মৃত বিষ্টুপদ ঋশির পুত্র নির্মল ঋষি উক্ত জমি জবরদখল করার জন্য চেষ্টা করিয়া আসিতেছে। এছাড়াও বিভিন্ন আদালতে তারা একাধিক মামলা করেন। সে সকল মামলার রায় আমাদের পক্ষে বহাল রয়েছে। এমতাবস্থায় নির্মল ঋষির যোগসাজশে মসিয়ার রহমান মিলন, হাফিজুর রহমান বিশ্বাস, প্রনব দাশ, ডেবিট সরকার, সুশান্ত দাশ, সুভাষ দাশেরা আমাদের জমি জবরদখল করার অপচেষ্টায় রহিয়াছে। এমতাবস্থায় মসিয়ার রহমান মিলন আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে এ জমি তোরা আমাদের অনূকূলে ছেড়ে দিয়ে ভারতে চলে যা। তা না হলে বিভিন্ন মামলায় জড়িয়ে দিবো, জানে বাঁচতে পারবি না। এমন হুমকি ধামকি দেওয়ায় আমার স্বামী, দেবর ও পুত্ররা জীবনের নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে। পরিশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যাহাতে আমাদের ভোগ দখলীয় জমিতে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি তাহার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

 





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)