সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান
নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর যোগদান করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার কিশোর রায়সহ পুলিশ কর্মকর্তারা। তারা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে এহসানুল কবীর পিবিআই বগুড়া জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা সদরের সন্তান। ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে বিদেশে মিশন সম্পন্ন করেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বদলিজনিত কারণে পুলিশ সুপার মেহেদী হাসানকে গত ৫ সেপ্টেম্বর নড়াইল জেলা পুলিশ লাইনস্ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।






মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 