শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্য মিলনের বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্য মিলনের বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন
২৮৭ বার পঠিত
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইউপি সদস্য মিলনের বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন

 ---পাইকগাছা পাইকগাছায় লুটপাট ভাংচুর ও অব্যাহতভাবে হমকি সহ বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দিয়ে মূল ঘঠনা আড়াল করার চেষ্টার প্রতিবাদে ইউপি সদস্য মসিয়ার রহমান মিলনের বিরুদ্ধে গৃহবধূ বিজলী সরকার সংবাদ সম্মেলন করেছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজলী রানী সরকার বলেন, খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঅঞ্চল পত্রিকায় গত ৯ ই সেপ্টেম্বর প্রকাশিত সংবাদে জানতে পারলাম আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ১১ ব্যাক্তি অভিযোগ করেছে। উক্ত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগকারী মিলন ও হাফিজুর গংরা প্রকৃত ঘটনা আড়াল করার জন্য ভিন্ন এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মূল ঘটনা ৫ আগষ্ট বিকাল আনুমানিক ৪ টার দিকে গোপালপুর গ্রামের ইউপি সদস্য মসিয়ার রহমান মিলন ও মটবাটি গ্রামের মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এক থেকে দেড়শো লোক আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ন অলংকার ও জমির কাগজপত্র লুট করে। অত:পর অগ্নি সংযোগ ঘটায়। এছাড়াও মসিয়ার রহমান মিলনের নেতৃত্বে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে হামলা ও লুটপাট করেছেন। এ ঘটনায় আমার স্বামী মসিয়ার রহমান মিলন সহ একাধিক ব্যাক্তির নামে স্থানীয় পাইকগাছা সেনা ক্যাম্পে অভিযোগ করলে,মিলন আমাদের বাড়িতে এসে ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে যেতে বলে। অন্যথায় জানে শেষ করে দিবে বলে হুমকি দেয়। এদিকে এ ধরনের অপকর্ম ও নেককার জনক ঘটনার অভিযোগে মসিয়ার রহমান মিলনকে বিএনপি দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় মর্মে পত্রিকার খবরের মাধ্যমে জানা যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশি নির্মল ঋষির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আদালতে মামলায় রায় আমাদের অনুকূলে আসে। একারনে নির্মল ঋষি সুভাষ দাশ, ডেবিট সরকার, খুকুমণি, সুশান্ত দাশ ও প্রনব দাশেরা উল্লেখিত মসিয়ার রহমান মিলন ও হাফিজুর গংদের সাথে যোগশাযশে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমতাবস্থায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে মসিয়ার রহমান মিলন ও হাফিজুর গংদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এসময়ে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)