বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় গণ কমিটির দাবির প্রেক্ষিতে বর্ধিত পৌর কর স্থগিত ঘোষণা
মাগুরায় গণ কমিটির দাবির প্রেক্ষিতে বর্ধিত পৌর কর স্থগিত ঘোষণা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়াসহ পৌরবাসির নানা সমস্যার কথা তুলে ধরে মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা গণ কমিটি। এ বিক্ষোভের প্রেক্ষিতে ওই দিন রাতেই জরুরী সভা করে বর্ধিত পৌর কর স্থগিতের ঘোষণা দিয়েছে পৌর প্রশাসন। বুধবার সকালে মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানান, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাগুরা পৌরসভার প্রাইভেট হোল্ডিংসমূহের বিপরীতে ২০২৪-২০২৫ রি-এসেসমেন্ট বছরের ধার্যকৃত পৌরকর পৌর পরিষদের ১০.০৯.২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশেষ সভার সিদ্ধান্তক্রমে স্থগিত করা হয়েছে। সম্মানিত পৌরবাসিগণ পূর্বের এসেসমেন্টের আলোকে নির্ধারিত পৌরকর কেবলমাত্র চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পৌর কর হিসেবে পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে গণশুনানীর মাধ্যমে পৌরকরের রি-এসেসমেন্ট সম্পন্ন হবে। ‘
এ বিষয়ে মাগুরা গণ কমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু জানান, আমাদের দাবির প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বর্ধিত পৌর কর স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । তবে আমাদের অন্যান্য দাবিগুলো একইভাবে দ্রুত বাস্তবায়ন হবে বলেই আমরা পৌর কর্তৃপক্ষের কাছে আশা করছি।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 