বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৫ শ ৬৫ জন মানুষের মাঝে ঈদ উপহার প্রদান
পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৫ শ ৬৫ জন মানুষের মাঝে ঈদ উপহার প্রদান
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ খুলনা -৬ সংসদীয় আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব, দু:স্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
বুধবার বিকালে পাইকগাছা লোনা পানি কেন্দ্রের মিলনায়তনে পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৫ শত ৬৫ জন মানুষের মাঝে প্রতিজন কে নগদ ১ হাজার টাকা অর্থ প্রদান করেন( কয়রা -পাইকগাছা ) জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। উপজেলা নায়েবে আমির মাওলানা বুল বুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সিনিয়র নামবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা সদস্য, শেখ কামাল হোসেন,সহকারী অধ্যপক মোমিন উদ্দীন সানা, উপজেলা সেক্রেটারি আত্তাপ উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি সঞ্জয় মিস্ত্রি, স,ম,আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজামান আলমগীর রুলু, আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।






পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন 