বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমজমাট
মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমজমাট
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : আর দুই এক দিন পরেই হবে ঈদ । ঈদের শেষ মুহূর্তে পছন্দের জিনিসটি কিনতে মানুষ ছুটছে বিপনি বিতানসহ শপিংমলে ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, যার ফলে পুরো শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শহরের বেবী প্লাজা, নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, কাজী টাওয়ার, আল আমীন মার্কেট, বকসি মার্কেট, জুতা পট্টি, হাজিপুর মার্কেট, কলেজ রোড ও মৈয়দ আতার আলী সড়কসহ বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ঢল নেমেছে।
বিশেষ করে গার্মেন্টস ও শাড়ির দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। বাজারে বিভিন্ন ডিজাইনের কাপড়, থ্রিপিস ও নতুন ফ্যাশনের পোশাক পাওয়া যাচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা নতুন নতুন সংগ্রহ এনেছেন, যা ক্রেতাদের আকর্ষণ করছে। বিশেষ করে পাকিস্তানি কাপড়, দেশি প্রিন্টের শাড়ি এবং আমদানি করা বিভিন্ন আধুনিক ডিজাইনের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।
এদিকে ক্রেতাদের বাড়তি চাপের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় সারাদিনই যানজট লেগে থাকছে। মার্কেটগুলোতে মানুষের ভিড় এতটাই বেশি যে অনেক সময় চলাচল করাও কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে দর্জিদেরও এখন দম ফেলার সুযোগ নেই। দিনরাত চলছে নতুন পোশাক তৈরির ব্যস্ততা। ঈদকে কেন্দ্র করে শহরের মার্কেটগুলো রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা সন্ধ্যার পর আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি করছে। ফুটপাতজুড়েও বসেছে অসংখ্য অস্থায়ী দোকান। এসব দোকানেও ক্রেতাদের ভিড় কম নয় এবং গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে। এছাড়া কয়েকটি জুতার দোকান ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে।
দোকানিরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা বেশ ভালো ছিলো রোজার শুরুতে। তবে ঈদ সামনে রেখে বেচাকেনা কিছুটা মন্থর হয়ে পড়েছে। ক্রেতারা বিশেষ করে পাকিস্তানি কাপড়, দেশি প্রিন্ট শাড়ি এবং বিভিন্ন আমদানি করা কাপড়ের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।
তবে ক্রেতাদের অভিযোগ, এ বছর কাপড়ের দাম আগের তুলনায় অনেকটাই বেশি। অনেক ক্রেতা জানান, যে কাপড় গত বছর তারা ১০০০ থেকে ১২০০ টাকায় কিনেছিলেন, সেই একই ধরনের কাপড় এখন বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকায়। শুধু কাপড়ই নয়, প্রায় সব পণ্যের দামই এ বছর কিছুটা বেড়েছে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে ঈদকে ঘিরে মাগুরার বাজারগুলো এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে উঠেছে, আর শেষ মুহূর্তের কেনাকাটায় প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়।






লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে গ্রামের দর্জি দোকানে
পাইকগাছায় ঈদের বাজারে জমে উঠেছে
মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল
যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন
পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান 