শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
১৯৭ বার পঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

---মাগুরা  প্রতিনিধি : মাগুরা শহরে ভোক্তা প্রতারণার অভিযোগে “ম্যাগপাই সু” নামের একটি জুতার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, দোকানটি ১৬০০ টাকায় কেনা জুতা ৩২০০ টাকায় বিক্রি করছিল—অর্থাৎ দ্বিগুণ দামে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছিল। এছাড়া গুলিস্তানের ভাউচার ব্যবহার করে চায়না পণ্য বিক্রি, পণ্যের সঠিক তথ্য গোপনসহ নানা ধরনের অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বেবিপ্লাজা মার্কেটসহ আশপাশের বিভিন্ন দোকানেও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ক্রেতাদের যথাযথ মেমো প্রদান ও সঠিক তথ্য প্রদানের জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, “ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি কিংবা তথ্য গোপন করার বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)