শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান
১০৯ বার পঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান

---নড়াইল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান করা হচ্ছে। এ আসনের ১৯৮টি ওয়ার্ডে সমভাবে এ টাকা বন্টন করার কার্যক্রম চলছে। এছাড়া সুবিধাবঞ্চিত নারীদের জন্য ৭০০ শাড়ি বিতরণ করা হচ্ছে।
এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ মার্চ) বেলা ১০টার দিকে মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা অর্থ তুলে দেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, মাইজপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ^াস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু এমপি বলেন, ঈদ আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার। এক্ষেত্রে স্বচ্ছ ভাবে তালিকা করা হয়েছে। দলমতের উর্দ্ধে থেকে উপকারভোগীদের তালিকা করা হয়েছে। এলাকার গণমানুষের মতামতের ভিত্তিতে প্রকৃত উপকারভোগীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হচ্ছে। এই টাকা থেকে একটি পয়সাও কোনো এলোমেলো হওয়ার সুযোগ নেই। যার টাকা তার বা পরিবারের সদস্যদের স্বাক্ষর করে নিতে হচ্ছে। ঈদের আগেই সবার হাতে এই টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)