বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
মাগুরা প্রতিনিধি : ডেউয়ার ডালে শৈশব ঝুলে, মাটির গন্ধ মেশে, হারিয়ে যাওয়া বাংলার স্বাদ ফিরে আসে তার রসে।গ্রামবাংলার প্রকৃতি, সংস্কৃতি ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এমনই এক ঐতিহ্যবাহী ফল ডেউয়া। অঞ্চলভেদে এটি ডেওয়া, ডেউফল, বনকাঁঠাল, ঢেউয়া কিংবা ডহুয়া নামেও পরিচিত।
মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা আব্দুল হালিম বলেন, ছোটবেলায় আমরা বন্ধুদের নিয়ে ডেউয়া কুড়িয়ে খেতাম। তখন প্রায় প্রতিটি গ্রামেই এই গাছ ছিল। এখন খুব কম দেখা যায়। বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়ে ডেউয়া চিনেই না।
ইছেখাদা গ্রামের বিক্রেতা আশরাফ মোল্লা বলেন, দেশি ফল হিসেবে ডেউয়া চাহিদা এই মৌসুমে বৃদ্ধি পায়। তবে গ্রাম থেকে কিনে এনে বিক্রি করে অল্প কিছু লাভ হয়। প্রতি পিস ১০ টাকা থেকে ৫০ টাকা এবং কেজি ১০০ টাকা থেকে ১৫০ টাকা বিক্রি হয়।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত বলেন, ডেউয়া একটি পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় ফল। এতে ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ রয়েছে। দেশীয় ফল সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি গাছ রোপণে মানুষকে উৎসাহিত করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এসব ফলের সঙ্গে পরিচিত হতে পারবে। গাইনি বিশেষজ্ঞ অন্যা শাখারী বলেন, ডেউয়ায় রয়েছে ভিটামিন বি ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক এবং খাদ্যআঁশ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এবং হজমশক্তি উন্নত করতেও কার্যকর ভূমিকা রাখে।






প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট; ক্রেতাদের চাহিদা বড় গরুতে
পাইকগাছায় ঈদের আগে অস্থির মসলার বাজার
চুইঝালের চাহিদার সঙ্গে বেড়েছে দামও
পাইকগাছায় মাংস কাটার কাঠের খাইট্টার চাহিদা বেড়েছে
পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমজমাট 