শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এক্সক্লুসিভ ডিস্ট্রিউটার মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশন এর বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনি সহ অত্র অঞ্চলের রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন এর স্বত্বাধিকারীরা আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ্ব মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ্ব হাবিবুর রহমান। শাহ সিমেন্ট এর অফিসার এসএম বায়েজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন রহমান, এডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্ট এর অফিসার নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ। অনুষ্ঠানে প্রায় একশো ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সেরা ১৩ জন ব্যাবসায়ী কে মোটরসাইকেল ও ফ্রিজ সহ বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের মাঝে শাহ সিমেন্ট এর সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন গুণগত মানের ধারাবাহিকতা ও গ্রাহকদের আস্থাই শাহ সিমেন্টের দীর্ঘদিনের মূল ভিত্তি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে শাহ সিমেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বক্তারা আরো বলেন দেশের মানুষ আস্থা রেখেছে বলেই শাহ সিমেন্ট আজ নাম্বার ওয়ান খ্যাতি অর্জন করেছে। দেশের মেগা অবকাঠামো থেকে শুরু করে ব্যক্তিগত আবাসন গঠনে শাহ সিমেন্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মান নিশ্চিত করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল স্থাপনের মাধ্যমে শুধু শাহ সিমেন্ট নতুন উচ্চতায় যায়নি, বরং বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমঞ্চে এক অন্যন্য সম্মান এনে দিয়েছে।






পাইকগাছায় গদাইপুর হাটে সুপারি বেচাকেনা জমে উঠেছে
পাইকগাছায় মাল্টা চাষে সফল উদ্যোক্তা জিয়া বিশ্বাস
পাইকগাছায় স্কুলের সামনে কদবেল কিনতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে
পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি
পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে
বর্ষায় পাইকগাছায় নার্সারিতে গাছের চারা বিক্রির ধুম পড়েছে
মাগুরায় ক্রেতাদের নজর কেড়েছে মৌসুমী আশফল
মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা 