বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেল বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মাগুরায় জেল বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মাগুরা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা কারাগারে আটক অসহায় বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এমপি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার সময় মাগুরা জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বন্দীদের জন্য শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করা হয়। জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দারের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেলার মো. ইব্রাহিম, মো. রুবাইয়াত হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিরাজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাগুরা ১আসনের এমপি মনোয়ার হোসেন খান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বন্দীদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে কারাবন্দীরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন 