শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু
মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতামুলক সমন্বিত অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরে বের হয় র্যালি। র্যালীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন শামীম কবির,মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ মাগুরা পৌরসভার পরিছন্নতা কর্মীর অংশ নেয়। আয়োজকরা জানান, শহরের বিভিন্ন নালা নর্দমা ও ড্রেনে ডেঙ্গু ও মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের সমন্বিত অভিযান শুরু হয়েছে। এ অভিযান শহরের পাড়া, মহল্লার বিভিন্ন ড্রেনে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানোর মাধ্যমে প্রতিরোধ করা হবে। সমন্বিত এ অভিযানে মাগুরাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।






পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 