শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত
ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা একটি অত্যন্ত প্রচলিত রীতি। হিন্দু শাস্ত্রানুসারে, শনিদেবকে কর্মফলের দেবতা এবং বড় ঠাকুর হিসেবে গণ্য করা হয়। ভাইয়ের জীবনের বাধা-বিপত্তি দূর করতে এবং সুস্বাস্থ্য কামনায় এই পূজা করা হয়।
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড় ঠাকুর বা শনি দেবের পূজা জীবনের অশুভ শক্তি দূর করতে এবং কর্মফলের দেবতাকে তুষ্ট করতে করা হয়।
সাধারণত শনিবার বড় ঠাকুরের পূজা করা হয়। অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এই পূজা করা আরও ফলদায়ক বলে মনে করা হয়। নীল বা কালো রঙের ফুল যেমন অপরাজিতা, কালো তিল, সরিষার তেল, নীল কাপড় এবং ধূপ-দীপ। শনিদেবের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এটি জীবনের অন্ধকার বা অমঙ্গল দূর করে।
গ্রামে ঘুরে ভিক্ষা করে পাওয়া অর্থ ও চাল দিয়েই এই পূজা সম্পন্ন করা হয়। এই এলাকায় অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই পূজা দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন শনিদেবের এই পূজার মাধ্যমে তাদের ভাইদের মঙ্গল সাধিত হবে এবং এমন পূজার মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ভক্তিকে আরো বেশি জাগ্রত করবে।
ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পূজার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। বড় ঠাকুরকে সাধারণত খিচুড়ি বা কালো তিল দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করা হয়। পূজা শেষে এই প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করা হয়।






দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ 