সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপিত
পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি ) সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ ওবাইদুর রহমান অধ্যক্ষ মোঃ আজহার উদ্দীন। উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন এর উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। অন্যান্য আলোকচক ছিলেন, হাফেজ মাওলানা জালাল উদ্দিন, হাফেজ মাওঃ আশিকুজ্জামান, মোঃ ইমাদুল ইসলাম, হাফেজ মাওঃ ওমর আব্দুল হান্নান, এমসি শেখ শওকত হোসেন। এসময় বীর মুক্তিযোদ্ধা ইমাম ওজিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পিআইও ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন সহ আলেম সমাজ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ আজিজুল হক। এছাড়া পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, ২৩ নং পাইকগাছা মডেল সপ্রবি, শহীদ গফুর সপ্রবি, আমতলা সপ্রাবি, পাইকগাছা উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, কপিলমুনি মেহরুন্নেছা বালিকা বিদ্যালয়, সহচরী বিদ্যামন্দির, আলেম মাদ্রাসা, মসজিদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করছেন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 