রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইন শৃংখলা কমিটির সভা রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, সিভিল সার্জন শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আনসার কমান্ডেন্ট চন্দন দেবনাথ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় মাদক, ছিনতাই, ধর্ষন, অপহরণ, এসিড নিক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড় সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচেলনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা সংক্রান্ত, সড়ক ও পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ,খাদ্যে ভেজাল রোধ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোক্তা অধিকার সংরক্ষন সংক্রান্ত ও স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 