রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে অধিপরামর্শ ফোরামের আলোচনা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে অধিপরামর্শ ফোরামের আলোচনা

প্রেস বিজ্ঞপ্তি : ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ টায় উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়।
এই অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সহ-সভাপতি কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম মনির, আজাদুল হক, সৈয়দ শওকত হোসেন, ইসরাত জাহান, আলী আকবর টুটুল, এম এ সালাম শেখ, এস কে হাছিব, শেখ আজমল হোসেন, মিসেস মিতা প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা বিশেষ করে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরম আবহাওয়ার কারণে কৃষি ও জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। এ পরিস্থিতি মোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন। তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়।
সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 