রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদ নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদ লতীফ। নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদের আহবায়ক মুফতি মাওলানা ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর শাইখ ডক্টর মুহাম্মাদ আব্দুস সামাদ।
বিশেষ আলোচক ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম। আলোচক ছিলেন-অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর তোহুর আহমদ হেলালী।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরে বক্তারা বলেন, একমাত্র কোরআন ও হাদিসের আলোকেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যে সমাজ ব্যবস্থা গঠনে জীবনের শেষদিন পর্যন্ত অপ্রাণ চেষ্টা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবজাতির একমাত্র মুক্তির দিশারী মহানবী হজরত মুহাম্মদ (সা:)।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 