বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। কতিপয় নামধারী সাংবাদিক বিভিন্ন সময় তাকে প্রতিনিয়ত হেয়প্রতিপন্নের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই সূত্র ধরে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শেখপাড়া গ্রামের ইলিয়াজ আলীর মেয়ে আফিয়া খাতুন (৬) অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। পরে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল এ্যাসিট্যান্ট লেনি রানী দাস তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রেফার করেন।
তবে রোগীর স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন তাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে দেয়নি।
এমন অভিযোগের বিষয়ে মুঠোফোনে অ্যাম্বুলেন্স ড্রাইভার আকিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অ্যাম্বুলেন্সের ভিতর রোগী আছে স্যার জানতেন না। এবং আমিও বিষয়টি স্যারকে জানাইনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, অ্যাম্বুলেন্সটি সার্বক্ষণিক রোগীদের সেবায় নিয়োজিত থাকে। এছাড়া সরকারি কাজে ব্যবহৃত হয়। আমি জানতাম না যে, অ্যাম্বুলেন্সে রোগী ছিল। আমাকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন সময় বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। এবং আমাকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।






পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান 