শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
২১১ বার পঠিত
বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। কতিপয় নামধারী সাংবাদিক বিভিন্ন সময় তাকে প্রতিনিয়ত হেয়প্রতিপন্নের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই সূত্র ধরে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শেখপাড়া গ্রামের ইলিয়াজ আলীর মেয়ে আফিয়া খাতুন (৬) অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। পরে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল এ্যাসিট্যান্ট লেনি রানী দাস তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রেফার করেন।
তবে রোগীর স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন তাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে দেয়নি।
এমন অভিযোগের বিষয়ে মুঠোফোনে অ্যাম্বুলেন্স ড্রাইভার আকিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অ্যাম্বুলেন্সের ভিতর রোগী আছে স্যার জানতেন না। এবং আমিও বিষয়টি স্যারকে জানাইনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, অ্যাম্বুলেন্সটি সার্বক্ষণিক রোগীদের সেবায় নিয়োজিত থাকে। এছাড়া সরকারি কাজে ব্যবহৃত হয়। আমি জানতাম না যে, অ্যাম্বুলেন্সে রোগী ছিল। আমাকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন সময় বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। এবং আমাকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ