বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এমদাদুল ইসলাম। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার টিটিসি প্রাঙ্গণে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা, টহল ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসানসহ সেনা ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। পরিদর্শন শেষে জিওসি মেজর জেনারেল এমদাদুল ইসলাম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জিওসি’র এই পরিদর্শন ও দিকনির্দেশনার ফলে পাইকগাছা উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন অধিকতর শক্তিশালী ও কার্যকর অবস্থানে রয়েছে।






পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় 