শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
১৬৪ বার পঠিত
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি

 ---আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এমদাদুল ইসলাম। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার টিটিসি প্রাঙ্গণে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা, টহল ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসানসহ সেনা ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। পরিদর্শন শেষে জিওসি মেজর জেনারেল এমদাদুল ইসলাম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জিওসি’র এই পরিদর্শন ও দিকনির্দেশনার ফলে পাইকগাছা উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন অধিকতর শক্তিশালী ও কার্যকর অবস্থানে রয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

আর্কাইভ