বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। সর্বশেষ তথ্যানুযায়ী, উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন।
ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক ভোটার সংখ্যা নিম্নরূপ; পাইকগাছা পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৬৯৯ জন (পুরুষ ৭ হাজার ৫৯১, মহিলা ৮ হাজার ১০৮)। কপিলমুনি ইউনিয়নে ৩০ হাজার ৮৬৪ জন (পুরুষ ১৫ হাজার ৩২, মহিলা ১৫ হাজার ৪৩২)। গদাইপুর ইউনিয়নে ১৯ হাজার ৭১৭ জন (পুরুষ ৯ হাজার ৭৩৩, মহিলা ৯ হাজার ৯৮৪)। গড়ইখালী ইউনিয়নে ২১ হাজার ৫০০ জন (পুরুষ ১০ হাজার ৮৩৫, মহিলা ১০ হাজার ৬৬৫)। চাঁদখালী ইউনিয়নে ৩৮ হাজার ৩২১ জন (পুরুষ ১৯ হাজার ৫০০, মহিলা ১৮ হাজার ৮২১)। দেলুটি ইউনিয়নে ১৪ হাজার ৩৩২ জন (পুরুষ ৭ হাজার ২১২, মহিলা ৭ হাজার ১২০)। রাড়ুলি ইউনিয়নে ২৭ হাজার ২৬৫ জন (পুরুষ ১৩ হাজার ৯৩১, মহিলা ১৩ হাজার ৩৩৪)। লতা ইউনিয়নে ১০ হাজার ৮১ জন (পুরুষ ৫ হাজার ১৫৬, মহিলা ৪ হাজার ৯২৫)। লস্কর ইউনিয়নে ১৮ হাজার ৫৯৬ জন (পুরুষ ৯ হাজার ৩৭৬, মহিলা ৯ হাজার ২২০)। সোলাদানা ইউনিয়নে ২০ হাজার ৬৪১ জন (পুরুষ ১০ হাজার ৩৭৮, মহিলা ১০ হাজার ২৬৩)। হরিঢালী ইউনিয়নে ২২ হাজার ২২ জন (পুরুষ ১০ হাজার ৯৯৭, মহিলা ১১ হাজার ২৫)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 