বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনি সরঞ্জাম বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়েছে ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং যৌথ বাহিনীর মহড়া ভোটারদের মাঝে আস্থা বাড়িয়েছে। প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মাগুরায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৫৪টি এবং ঝুঁকিপূর্ণ ১৪৯টি কেন্দ্র। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জেলার দুইটি সংসদীয় আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাগুরার দুই আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, নিরাপত্তা জোরদার, প্রস্তুতি সম্পন্ন-এখন দেখার পালা, ভোটাররা কতটা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবের এবারের নির্বাচনে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার বলেন, মাগুরা–১ ও মাগুরা–২ আসনে ১২৪টি ভোটকেন্দ্র নির্বাচনি সরমজাম বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহন হবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আর্মি, বিজিবি, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ স্ব স্ব কেন্দ্রে দ্বায়িত্ব পালন করবে। একই সাথে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নির্বাচনী সকল সরঞ্জামাদি নিয়ে যাবেন এবং নির্বাচনী কাজ সম্পন্ন কবেন।






পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা 