শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
২১৫ বার পঠিত
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতিতে সৌহার্দ্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  মনোয়ার হোসেন খান। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা।  শনিবার রাত ১০ টার সময় মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দ।
এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী আমির ও মাগুরা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী অধ্যাপক এম বি বাকের এবং মাগুরা-১ আসনের পরাজিত প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মতিন। সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান। অপরদিকে পরাজিত দুই প্রার্থী ফুল দিয়ে তাকে বরণ করেন। পুরো পরিবেশ জুড়ে ছিল আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আবহ।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন,খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান পিকুল, কুতুব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, নির্বাচন প্রতিযোগিতার বিষয়, কিন্তুু উন্নয়ন সবার। আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়তে সবাই মিলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরাজিত প্রার্থীরাও তাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য কালে মাগুরার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই দৃশ্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)