শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ
প্রথম পাতা » আঞ্চলিক » গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ
১৭০ বার পঠিত
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ

---মাগুরা প্রতিনিধি : গণভোট কি ?  বোঝে না গ্রামের মানুষ। মাগুরা সদরের  বিভিন্ন গ্রাম ও শ্রীপুর উপজেলার নানা গ্রাম  ঘুরে  সাধারণ, হতদরিদ্র, ছিন্নমূল, কৃষকদের সাথে কথা বলে দেখা গেছে গণভোট কী?  কিভাবে গণভোট দিতে হবে জানা না  তারা। গণভোট দিলে কি হবে, গনভোটে কি কি প্রশ্ন আছে  সে সম্পর্কেও জানেনা তারা।
সরকারের পক্ষ থেকে জেলা, উপজেলা, থানা,ইউনিয়ন পর্যায়ে  গণভোট সম্পর্কে  প্রচার প্রচারণা চালানো হলেও এখনো গণভোট সম্পর্কে ভালো ধারণা পাইনি গ্রামের সাধারণ মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ গণভোট ও এমপি ব্যালোটে ভোট দেবে। গণভোটে হ্যাঁ এবং না  এ দুটির একটিতে ভোট দিতে হবে।  শহর অঞ্চলের মানুষ  গণভোট সম্পর্কে অনেকটাই অবগত কিন্তু গ্রামের অনেক সাধারণ কৃষক,হতদরিদ্র মানুষ গণভোট সম্পর্কে এখনো পুরোপুরি ধারনা না থাকায় অনেকে গণভোটে অংশ নাও নিতে বলে মনে করছেন সমাজের  বিজ্ঞ মানুষ।
মাগুরা সদরের মঘী গ্রামের কৃষক হারেজ আলী বলেন,আমি একজন সাধারণ কৃষক। সারাদিন মাঠে মাঠে কাজ করি। গণভোট সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা পাইনি। গণভোট কিভাবে দিতে হবে গণভোটে কি কি প্রশ্ন থাকবে?  তাও আমি জানিনা । সকালবেলা মাঠে চলে আসি সারাদিন কাজ করি সন্ধ্যায় বাড়ি ফিরি। এখনো কেউ আমাকে বলেনি গণভোট কিভাবে দিতে হবে।
শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের কৃষক পান্নু মন্ডল,রিয়াজুল ও অলিক ঘোষ বলেন,এবারের নির্বাচনে আমাদের দুইটি ভোট দিতে হবে। আমরা সারা জীবন সাধারণভাবে সংসদ নির্বাচনে একটি ভোট দিয়ে আসছি। কিন্তু এবার নির্বাচনে যুক্ত হয়েছে গণভোট। এ গণভোট সম্পর্কে আমাদের একেবারেই ধারনা নেই। গণভোট দিলে কি হবে কেন দিতে হবে তাও আমরা জানি না। তাই এ সম্পর্কে  আমাদের কেউ অবগত করেনি। আমাদের ধারণা না থাকাই আমরা গণভোট দিতে পারব কিনা জানিনা।
শিক্ষক মারুফ হুসাইন বলেন,গণভোটের গুরুত্ব সম্পর্কে গ্রাম পর্যায়ে সাধারণ হতদরিদ্র মানুষকে  ভালোভাবে বুঝাতে হবে। এই নির্বাচনে একটি সাধারণ নাগরিকের হ্যাঁ এবং না ভোটের গুরুত্ব অনেক বেশি। তাই এ ভোট সম্পর্কে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ ভোটারদের বারবার সরকারের পক্ষ থেকে অবগত করানো উচিত।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)