বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান দিবসের আলোচনা সভা
পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান দিবসের আলোচনা সভা
উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রায়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন), উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান, মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন।
পরে একই স্থানে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। এসময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 