শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন ওসি নজরুল ইসলাম
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন ওসি নজরুল ইসলাম
২৩২ বার পঠিত
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন ওসি নজরুল ইসলাম

 

---

আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবে  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওসি মু. নজরুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ মু. নজরুল ইসলাম বলেন, আশাশুনি থানা পুলিশ হবে জনতার পুলিশ। সেবার ব্রত নিয়ে জনসেবায় হবে আমাদের মুল লক্ষ্য। আপনাদের তথা সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে আমরা আশাশুনি উপজেলাকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সহজ হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোন সফলতা আশা করা যায় না। মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে। জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ আন্তরিক ভাবে সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, পুলিশকে ম্যানেজ করার মিথ্যা আশ্বাস দিয়ে কোন নেতা বা ব্যক্তি অবৈধ পন্থায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের চেষ্টা করে তাহলে অবশ্যই পুলিশে খবর দিবেন। কারন আমি ওসি থাকা কালে কোন দালাল তৈরী করব না বা কোন দালালের প্রশ্রায় দিবনা বলে দৃঢ়ভাবে ঘোষনা করছি। আমার কোন পুলিশ সদস্যও যদি এসব কাজে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাহিত্য, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন বুলু, ডাঃ শাহজাহান হাবিব, জ্বলেমিন হোসেন, ইয়াছিন আরাফাত, সাংবাদিক আরিফুল ইসলাম ও মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আর্কাইভ