শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় র্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমাপনী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, চলতি দায়িত্ব ওসি তুষার কান্তি দাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়নের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মরিচ খ্যাত মলয় কুমার মন্ডল, আরিফ হোসেন, সাংবাদিক এএফএম বদিউজ্জামান ও খোরশেদ আলম, মোঃ শরিফুল আজম, সুজয় সাহা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জন কে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 