মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরা সদর উপজেলা কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
মাগুরা সদর উপজেলা কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সদর উপজেলা কৃষকদের মধ্যে রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা,শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসাড়ি ডালের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রামের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জানানো হয়, চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১ হাজার ৩০০ কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। আজ সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ৮ হাজার কৃষককে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে।






শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি 