শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা
২০৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা

---

অর্থনৈতিক শুমারি-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও সিটি কর্পোরেশনের শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা

১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের সময় সঠিক তথ্য-উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারিকালে তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছকঅনুযায়ী সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দূর হবে।

সভায় জানানো হয়, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।

সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)