মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনার পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ল্যাব সহকারি আলামিনুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আলামিনুর রহমান (২০) উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে। পুলিশ মরদেহের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শন আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রের সামনে আসেন। এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পান শিপু। অনেক ডাকাডাকি করা স্বত্ত্বেও আলামিনুর রহমান দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পান তার মরদেহটি গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানিয়েছেন।






পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক 