শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩৮৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

---  খুলনার পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ল্যাব সহকারি আলামিনুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আলামিনুর রহমান (২০) উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে।  পুলিশ মরদেহের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শন আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রের সামনে আসেন। এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পান শিপু। অনেক ডাকাডাকি করা স্বত্ত্বেও আলামিনুর রহমান দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পান তার মরদেহটি গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ