শনিবার ● ৩০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
কয়রায় জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফের পরিচালনায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষক মোহসিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, আহত ছাত্র আলতাফ মাহমুদ, শাহিন আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 