শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আহাদের পথ চেয়ে মায়ের আকুতি
প্রথম পাতা » আঞ্চলিক » আহাদের পথ চেয়ে মায়ের আকুতি
২৮৫ বার পঠিত
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আহাদের পথ চেয়ে মায়ের আকুতি


---
মাগুরা প্রতিনিধি : মায়ের স্বপ্ন ছিল  পড়াশুনা শেষ করে,সেনাবাহিনীর চাকরি করবেন তার সন্তান  আহাদ । ধরবেন সংসারের হাল। বাবাকে আর ভ্যান গাড়ি চালাতে দেবে না। মা পাখি খাতুন এখনো পথ চেয়ে বসে থাকেন আহাদ বুঝি কলেজ থেকে বাড়ি ফিরে আসবে। মা বলে ডাক দিবে। এভাবে কান্না জড়িত কণ্ঠে মা-পাখি খাতুনের আকুতি।
বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে আহাদ ভর্তি হয় মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রী কলেজে। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থানার সামনে গুলি বৃদ্ধ হয়ে নিহত হয় আব্দুল আহাদ আলী (১৭)। নিহত আহাদের পিতা ইসুফ আলী ভ্যান গাড়ি চালিয়ে গোটা সংসারটা চালিয়ে নিচ্ছিলেন। ছেলের আকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছে গোটা পরিবার।
সরজমিনে আহাদের বাড়িতে গিয়ে দেখা যায়, আধা পাকা একটি টিনের ঘর। পাশেই রয়েছে গোয়াল ঘর। বৃষ্টি হলেই বাড়ির উঠানে জমে পানি। ছোট একটি টিন সেডের বাড়িতে থাকেন আহাদের বাবা-মা ও ছোট ভাই।
আহাদের পিতা ইউসুফ আলী বলেন, ছোট বেলা অনেক কষ্ট করে আহাদের বড় করে তুলেছি। আহাদের স্বপ্ন ছিল বড় হয়ে আহাদ সেনাবাহিনীতে চাকরি করবে। কিন্তু সেই স্বপ্ন এখন স্বপ্ন থেকে গেল। আহাদ নেই। তিন মাস হয়েছে আহাদের মৃত্যু হয়েছে। সরকারি ভাবে মাত্র ৫ হাজার টাকা ও একটি সেলাই মেশিন পেয়েছি,এর বেশি কিছু পাইনি।
তবে এ ঘটনায় নিহত আহাদের ছোট চাচা ইয়াকুব আলী বাদি হয়ে একটি মামলা করেন। সেই মামলায় শতাধিক মানুষের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত তেমন কেউকে পুলিশ আটক করতে পারেনি। আহাদের মা -পাখি খাতুন বলেন ,আমার আদরের  বুকে গুলি করে হত্যা করেছে যারা তাদের বিচার চাই।
মাগুরা মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহাদ আলী হত্যা কান্ডে যারা জড়িত তাদের অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ