শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
৩০১ বার পঠিত
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

--- ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব মোঃ সফিকুল বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মোঃ বাদশা আজম, সহ সভাপতি জনাব সুফিয়া খাতুন, সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন সহ আরও অনেকে।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর‌্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

প্রধান অতিথি বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে সার্বিক উন্নতিসহ কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূরে‌্যাগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। লিডার্সের মাধ্যমে অনেক মানুষ বিকল্প আয়ের মধ্য দিয়ে আজ স্বাবলম্বী। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার‌্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)