শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছায় নানা আয়োজনের মধ্যোদিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতেই সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কপিলমুনি বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডাঃ ইব্রাহিম গাজী। এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রানি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ মন্ডল, মুক্তিযোদ্ধা রনজিৎ রায়, সরদার আঃ মাজেদ, জিএম জামির হোসেন, মোঃ আব্দুল গফুর গোলদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সিনিয়র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা সাদেক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।






দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক 