শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত
২১৮ বার পঠিত
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

 ---

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ১৪ ডিসেম্বর শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শত্রুপক্ষ যখন কোনভাবেই আমাদের সাথে পেরে উঠছিলনা, তখন তারা বুদ্ধিজীবি হত্যার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে এ হত্যার মাধ্যমে মেধাশূন্য করা, যাতে আমরা আর মাথা তুলে দাঁড়াতে না পারি। শহিদ বুদ্ধিজীবীরা একটি স্বাধীন ও উন্নত বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিল। তিনি আরও বলেন, জুুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। এখন এ স¦াধীনতা রক্ষা ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে ভোরে খুলনার গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ