শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
২৫২ বার পঠিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

---
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ  খুলনার কয়রায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায়  ১৬ই ডিসেম্বরে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

 দিবসটি  উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর ভোরে ৩১বার তোপোধ্বনীর পর উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ,  বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,  স্বাধীনতার ৫৩ বছর পার হলেও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। স্বাধীনতারর পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে নিজেদের সার্থে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে।

 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা  সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, মোঃ মহসিন আলম প্রমুখ।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ