শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির এর সঞ্চালনায় এ কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহ্মুদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সহকারী জজ (শিক্ষানবিশ) আয়ুবুর রহমান সিয়াম, এডিএম শাশ^তী শীল এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ। এ কনফারেন্সে বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারী, আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন তদারকি সহ নানা বিষয়ে আলোচনা হয়।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 