শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
প্রথম পাতা » রাজনীতি » গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
২৭৯ বার পঠিত
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

---

ফরহাদ খান, নড়াইল ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে জেলা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার আহবায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-যুগ্মআহবায়ক তুহিন মোল্যা, বিএম আকাশ ও সংগঠক মিনহাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন-যুগ্মআহবায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদারসহ অনেকে। গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা।

সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)