শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬ (কেশবপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ নিয়ে কেশবপুরে ফিরেই কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, কেশবপুরের গণ মানুষের কল্যাণের পাশাপাশি কেশবপুর প্রেসক্লাব উন্নয়নে কাজ করে যাবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 