শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় রমজান উপলক্ষে সরবরাহ বেশি থাকলেও সবজি দাম দ্বিগুন;অস্বস্তিতে ক্রেতারা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় রমজান উপলক্ষে সরবরাহ বেশি থাকলেও সবজি দাম দ্বিগুন;অস্বস্তিতে ক্রেতারা
২১৯ বার পঠিত
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় রমজান উপলক্ষে সরবরাহ বেশি থাকলেও সবজি দাম দ্বিগুন;অস্বস্তিতে ক্রেতারা

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় রমজানকে সামনে রেখে সবজিসহ নিত্যপন্যের প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে  বাজার অস্থিতিশীল থাকায় ক্রেতারা রয়েছেন বিপাকে। শুক্রবার সকালে শহরের পুরাতন বাজারে ঘুরে দেখা গেছে এ চিত্র, লেবু,বেগুন,লাউ,কুমড়ো,করলা,খিরে,ফুলকপি,পাতাকপি, লালশাক,ডাটা,মরিচের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম ২০-৪০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহ না কমলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ৪০ টাকা  এটি এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বিশেষ করে লেবুর দাম বেড়েছে খুব বেশি। এক সপ্তাহ আগে লেবুর দাম ছিল প্রতিহালি ছিল ৪০ টাকা। রমজান উপলক্ষে এখন বাজারে প্রতিহালি লেবু ৮০  টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগে খিরা বিক্রি হয়ে ছিল ৬০ টাকা। এই ঘিরা এখন বাজারে  বিক্রি হচ্ছে ১২০ টাকা। রমজানের উপকরণ খেজুর প্রতি কেজি ৪শ থেকে ১২শ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে এসব পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা রয়েছেন বিপকে। বাজার করতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন,প্রতিবছরই রমজানের শুরুতেই আমাদের দেশে বাজারে প্রতিটি পণ্যের দামই বাড়ে। আমরা সাধারণ মধ্যবিত্ত বাজারে এসেই পন্য কিনতে গিয়ে  পড়ি বিপাকে। বিশেষ করে বেগুন,লেবু, গুড়,মুড়ি,খেজুর, খিরার দাম বেড়েছে দিগুন। যা এক সপ্তাহ আগেও ছিল অর্ধেক দাম। কিন্তু এখন এসব পন্যের দাম বৃদ্ধিতে আমরা পড়েছি বিপাকে। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান উপলক্ষে পণ্যের দাম  কমানো হয় কিন্তু আমাদের দেশে হয় তার উল্টোটা।
ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতেই  পাইকারির বাজারে দাম বাড়াতে আমাদের এ দাম বৃদ্ধি করতে হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সবজির দামটা কমবে। বাজারে সরবরাহের কোন ঘাটনি নেই পাইকারি বাজারে দাম বাড়াতে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দাম পন্য ক্রয় করছি তাই একটু বেশি দামে বিক্রি হচ্ছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)