শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় রমজান উপলক্ষে সরবরাহ বেশি থাকলেও সবজি দাম দ্বিগুন;অস্বস্তিতে ক্রেতারা
মাগুরায় রমজান উপলক্ষে সরবরাহ বেশি থাকলেও সবজি দাম দ্বিগুন;অস্বস্তিতে ক্রেতারা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় রমজানকে সামনে রেখে সবজিসহ নিত্যপন্যের প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে বাজার অস্থিতিশীল থাকায় ক্রেতারা রয়েছেন বিপাকে। শুক্রবার সকালে শহরের পুরাতন বাজারে ঘুরে দেখা গেছে এ চিত্র, লেবু,বেগুন,লাউ,কুমড়ো,করলা,খিরে,ফুলকপি,পাতাকপি, লালশাক,ডাটা,মরিচের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম ২০-৪০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহ না কমলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ৪০ টাকা এটি এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বিশেষ করে লেবুর দাম বেড়েছে খুব বেশি। এক সপ্তাহ আগে লেবুর দাম ছিল প্রতিহালি ছিল ৪০ টাকা। রমজান উপলক্ষে এখন বাজারে প্রতিহালি লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগে খিরা বিক্রি হয়ে ছিল ৬০ টাকা। এই ঘিরা এখন বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা। রমজানের উপকরণ খেজুর প্রতি কেজি ৪শ থেকে ১২শ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে এসব পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা রয়েছেন বিপকে। বাজার করতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন,প্রতিবছরই রমজানের শুরুতেই আমাদের দেশে বাজারে প্রতিটি পণ্যের দামই বাড়ে। আমরা সাধারণ মধ্যবিত্ত বাজারে এসেই পন্য কিনতে গিয়ে পড়ি বিপাকে। বিশেষ করে বেগুন,লেবু, গুড়,মুড়ি,খেজুর, খিরার দাম বেড়েছে দিগুন। যা এক সপ্তাহ আগেও ছিল অর্ধেক দাম। কিন্তু এখন এসব পন্যের দাম বৃদ্ধিতে আমরা পড়েছি বিপাকে। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান উপলক্ষে পণ্যের দাম কমানো হয় কিন্তু আমাদের দেশে হয় তার উল্টোটা।
ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতেই পাইকারির বাজারে দাম বাড়াতে আমাদের এ দাম বৃদ্ধি করতে হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সবজির দামটা কমবে। বাজারে সরবরাহের কোন ঘাটনি নেই পাইকারি বাজারে দাম বাড়াতে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দাম পন্য ক্রয় করছি তাই একটু বেশি দামে বিক্রি হচ্ছে।






পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 