বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় অফিস কার্যালয়। এ খবরটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এলাকায় চা’ঞ্চ’ল্য সৃষ্টি করছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শামীম মিয়ার নেতৃত্বে অফিসটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
দীর্ঘ বিরতির পর দলীয় অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অফিস প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা এ উদ্যোগকে সংগঠনকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
নেতাকর্মীরা জানান, অফিস চালু হওয়ায় এখন থেকে নিয়মিত বৈঠক, সাংগঠনিক আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও তারা জানান।
স্থানীয়দের মতে, দলীয় অফিস পুনরায় চালু হওয়ায় এলাকায় রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ়।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 