শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
প্রথম পাতা » রাজনীতি » চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
২৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর

---মাগুরা প্রতিনিধি :  মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর আগে দুর্বৃত্তরা ৮ নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিস ভাংচুর করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ, ডিবি, আর্মির  টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনা স্থল থেকে ২ জনকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যেদিন ভর উত্তেজনা চলছিল। পরে সন্ধ্যায় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা  । এ সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)