শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
প্রথম পাতা » রাজনীতি » ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
১৭০ বার পঠিত
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া

---মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ভোট শেষে সাধারণ ভোটাররা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। শনিবার দুপুরে মাগুরা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কেউ যাচ্ছেন ঢাকায়, কেউ খুলনায়,কেউ বরিশাল, কেউ চট্টগ্রাম, কেউ ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন কর্মমুখী মানুষ। রবিবার থেকে অফিস, আদালত, ব্যাংক, বাণিজ্য, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানাসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকবে। নিজ নিজ কর্মস্থলে যোগ দিতেই মানুষের তাড়া। বাস টার্মিনালের কাউন্টার মাষ্টাররা বলছেন,গত বৃহস্পতিবার সাধারণ মানুষ দিনভর ভোট প্রদান করেছে। শুক্রবার তো এমন কোন ভিড় ছিল না। শনিবার  সকাল থেকেই বেড়েছে মানুষের চাপ। কর্মস্থলে যোগ দিতেই মানুষ সকাল থেকেই কাউন্টারে ভিড় করছেন।
নারী যাত্রী ফুলমনি বলেন,এবার আমার নিজ এলাকা মাগুরার আবালপুর গ্রামে ঢাকা থেকে ভোটের দুইদিন আগে এসেছি। দীর্ঘ ১৬ বছর পর নিজ গ্রামে স্বাচ্ছন্দে ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছি আমি। এবার ভোটের পরিবেশ ছিল খুবই চমৎকার। ভোট শেষ এখন নিজ কর্মস্থলে ঢাকার মিরপুরে ফিরে যাচ্ছি।
যাত্রী বাবু মিয়া বলেন,আমি ঢাকার একটি কারখানায় কাজ করছি। ভোটের আগে কারখানা ছুটি হয়ে গিয়েছিল। তাই নিজ বাড়ি এসে এবার সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। রোববার থেকেই কারখানা খুলছে। তাই আবার কারখানায় ফিরে কাজে যোগদান করবো।
মাগুরা বাস টার্মিনালের মাস্টার নান্নু মিয়া বলেন,শনিবার সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের ভিড় বেড়েছে। আবার শুক্রবারে এসে সিট বুক করে গেছে। রোববার থেকেই খুলছে অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই কর্মমুখী মানুষের ভিড় বাড়ছে।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)