শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
২৫৫ বার পঠিত
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়

---মাগুরা প্রতিনিধি : পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
শনিবার (১৪ বেব্রুয়ারী) সকাল থেকেই শহরের চৌধুরীর মোড় ও সড়কের পাশে অস্থায়ী ও স্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেকেই ফুল কিনতে বের হয়েছেন।
ফুল বিক্রেতারা জানান, দুই আয়োজন একসঙ্গে পড়ায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারেও প্রভাব পড়েছে। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
দিনটাকে পালন করতে তরুণ-তরুণীদের নানা শাজে সেজে ফুরের দোকানে ফুল কিনছে। উৎফুল্যের সাথে বন্ধু বান্ধবিদের সাথে সময় পার করছে। তরুণীরা বলছে, এই দিনটা যেন সকলের জীবনে বয়ে আসুক সুন্দর আগামী। এই দিনটাকে ঘিরে সবার ভালোবাসার মানুষকে খুঁজে পাক।  কিছু ক্রেতা বলছেন, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কিনতেই হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় আছে।
ব্যবসায়ী সোহেল বলছেন, আগের মত আর পহেলা ফাল্গুন পালন হয় না, তাই ফুলের বেচা ব্যক্তি ও কমে গেছে। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে। সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবের আবহ, দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে প্রাণচাঞ্চল্য।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)